উপজেলা

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সানজিদ রেজা সানজু (১৮)। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ হরিনখাইন গ্রামের বাসিন্দা মো. সেলিম রেজার ছেলে। সানজিদ চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদ মোটরসাইকেল নিয়ে পটিয়া থেকে বাড়ির উদ্দ্যেশে রওনা দেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাটিখাইন এলাকায় পৌছালে পেছন থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার বাইকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সানজিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশংকাজনক হলে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *