আইন ও আদালত

আইনজীবী আলিফ হত্যা মামলার বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী ২৫ অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।

শুনানির সময় মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

পরে আদালত বাদীর উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। আগামী ২৫ অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন।”

মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিন জন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার রয়েছেন ২০ জন। আর পলাতক রয়েছে ১৮ জন আসামি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *