চট্টগ্রাম

চসিকের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম মারা গেছেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

আজ সোমবার (২৮ জুলাই) ভোরে অসুস্থ অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও প্রেসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার শরীরে জ্বরসহ চিকনগুনিয়া ধরা পড়ে।

আজ সোমবার বাদ এশা পশ্চিম খুলশী ৩ নম্বর লেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *