কক্সবাজার

রামুতে শিশুকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে জুই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি অপহরণকারী চক্র শিশুটিকে তুলে নিয়ে যায়।

জানা গেছে, জুই আক্তার কুমিল্লার কাঞ্চননগর এলাকার মো. জুয়েলের মেয়ে। কিছুদিন আগে সে ঈদগড়ের নয়াপাড়ায় তার ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণকারীরা শুধু শিশুটিকেই নয়, তার ফুফুর মোবাইল ফোনটিও সঙ্গে নিয়ে গেছে।

পরে সেই মোবাইলে ফোন করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *