উপজেলা

ফটিকছড়িতে জমির গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং-এর হাজ্বী তোফায়েল আহমেদ সুফির বাড়ি সংলগ্ন জমির গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।মিৃত শিশুটির নাম আরহাম। বয়স ২০ মাস। সে ওই বাড়ির মো. ফোরকান উদ্দিনের একমাত্র ছেলে সন্তান।

স্থানীয়রা জানান, সকাল থেকে শিশু আরহাম বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশে থাকা একটি জমিতে চলে যায়। সেখানে মাটি কাটা একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়।

এদিকে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরহামের দাদি ফরিদা বেগম তাকে গর্ত থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ছুটে যান এবং গর্ত থেকে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা বক্কর এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *