চট্টগ্রাম

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পতেঙ্গা এলাকার ওবাইদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।

তিনি জানান, ফারুক ২ বছর আগে গ্রেপ্তার হয়। তার পায়ে পচন ধরেছিল। এর আগেও কয়েকবার তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *