চট্টগ্রাম

রিয়াজউদ্দীন বাজারের ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রয়ের অভিযোগে এ অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, নকল লাক্স সাবান ৫১১টি এবং বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ কসমেটিকস মালামাল জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *