উপজেলা

ফটিকছড়িতে প্রশাসনের অভিযানে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশের অবৈধ বালু মহালে অভিযানটি পরিচালিত হয়।

ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্ব পরিচালিত এ অভিযানে একটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *