উপজেলা

শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসা কমিটির অভিষেক সম্পন্ন

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসা নবায়ন পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ।

গতকাল রবিবার (১৭ আগস্ট) মাদরাসা মিলনায়তনে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানির সভাপতিত্বে মাদরাসার সুপার মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) ট্রাস্ট শিক্ষা সেলের সদস্য শিক্ষক বটন কুমার দে।

উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও মাদরাসা প্রতিষ্ঠাতা মোহাম্মদ লোকমান হোসেন ফকির, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ কাজী হারেছ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই ট্রাস্টের মাধ্যমে এতিম ও অনাথ শিশুদের জন্য আবাসন ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নানা রকম মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবদুস সালাম(মেম্বার), মোহাম্মদ শাহজান উদ্দিন শান্ত, অর্থ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম,অভিভাবক সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যা রোকসানা আকতার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল আজিজ আসিফ, মোহাম্মদ ফুল মিয়া, মোহাম্মদ রমজান, মোহাম্মদ শাহাদাত হোসেন বাবলু প্রমূখ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *