চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতা বুলবুল গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও ককটেল হামলার মামলার অন্যতম আসামি বুলবুল হোসেন ওরফে ডাকাত বুলবুল (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর রমনা উচ্চ ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বছরের আগস্টে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী হামলা চালায়। নির্বিচারে গুলিবর্ষণে রাইয়ানসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় একই বছরের নভেম্বর মাসে কোতোয়ালী থানায় মামলা হয়, যেখানে ২৭৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। বুলবুল ছিলেন ওই মামলার ১৫২তম আসামি।

কোতোয়ালী থানার উপপরিদর্শক শরীফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অস্ত্র, ডাকাতি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা আছে তার নামে। বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *