উপজেলা

পটিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহীণির

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামে সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

নিহত ফেরদৌস বেগম ওই গ্রামের শুক্কুর হাজীর বাড়ির মোহাম্মদ রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে গৃহস্থীর কাজ করতে গিয়ে সাপে কাটে ফেরদৌস বেগমকে। তিনি ভেবেছিলেন তাকে অন্য কোনো পোকা কামড়িয়েছে।

তিনি সাপে কাটার বিষয়টি শুরুতে বুঝতে না পেরে চুপ ছিলেন। পরে বমি শুরু হলে বিষয়টি আঁচ করতে পটিয়া মেডিকেল নিয়ে আসলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সামিহা রওশন জানান, দুপুর ২ টার দিকে সাপে কাটার রোগীকে নিয়ে আসলে তারা ভ্যাক্সিন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে। তবে ভ্যাক্সিন দেওয়ার পূর্বেই রোগীর মৃত্যু হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *