চট্টগ্রাম

চট্টগ্রামে এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে দুই সন্ত্রাসী। তাদের হেফাজত থেকে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত মধ্য রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)।

সিএমপি’র বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *