রাজনীতি

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ মে) রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সময়টা ছিল প্রায় রাত পৌনে একটা।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি জানান, জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ড. ওবায়েদুল্লাহর জন্ম ভোলার চরফ্যাশনে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রিও অর্জন করেন।

সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কর্মজীবনে তিনি বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি বয় স্কাউট ও রেড ক্রিসেন্টসহ নানা সংগঠনে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি ছিলেন মাসিক অঙ্গিকার ডাইজেস্ট-এর সম্পাদক এবং Wheel Business Magazine-এর চিফ এডিটর। মোটিভেশনাল ও পাবলিক স্পিকার হিসেবে তরুণদের মধ্যে তার বেশ প্রভাব ছিল।

তার রচিত জনপ্রিয় দুটি বই হলো— তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা।

ড. আ জ ম ওবায়েদুল্লাহ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *