রাজনীতি

মধ্যরাতের ফ্লাইটে সস্ত্রীক ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন।

সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করে তিনি।

বিএনপি মহাসচিব চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।

তিনি আরও জানান, ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *