Uncategorized

ক্ষেতের কাঁকরল নিয়ে বাড়ি ফেরা হলো না ফিরোজের, বজ্রপাতে মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকায় নিজ ক্ষেত থেকে কাঁকরল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৮) নামে এক কৃষক।

আজ সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ একই ওয়ার্ডের সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খাওয়ার পর নিজের সবজি ক্ষেতে কাঁকরোল তুলতে যায় ফিরোজ।

সকাল ৯ টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। কৃষক ফিরোজ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রতিবেশী অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

তবে মৃত ফিরোজের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। বজ্রপাত দেখে ভয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *