Uncategorized

চট্টগ্রামে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামের সাপ্তাহিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৫ মে) বিকাল আনুমানিক পৌনে ৫ টার দিকে সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার নুরুল আবছার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মির্জাখীল চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।

তাছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, সাতকানিয়া থানায় দায়েরকৃত এক মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *