Uncategorized

হাটহাজারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মীরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত বাইক আরোহীর নাম ফয়সাল মুনতাসীর। বয়স ২৩ বছর। সে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলির বাড়ির প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে,নিহত ফয়সাল শুক্রবার রাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে বাইক চালিয়ে আত্মীয়ের বিয়েতে যান। সেখান থেকে বাসায় ফেরার উদ্দ্যেশে গ্রামীন সড়ক থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি বালুবাহি ড্রাম ট্রাক তাদের বাইকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই বাইক চালক ফয়সাল মুনতাসির নিহত হন। অপর দুই বন্ধু গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ফয়সাল মুনতাসিরের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *