Uncategorized

কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

জানা গেছে, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় ১২ থেকে ১৫ জন নিয়ে মিছিল করে।

মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী হওয়া ওই মিছিল থেকে কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’— এ ধরনের স্লোগান দেন।

জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে ছাত্রলীগ নেতা ফয়সাল এ মিছিলের নের্তৃত্বে ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে কর্ণফুলী থানা পুলিশ।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই।

অভিযানে সম্প্রতি থানা পুলিশের হাতে গ্রেপ্তার আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে ফারহান (২২)সহ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান। আটকদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বললেন ওসি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *