বিনোদন

সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার?

অভিনেত্রী অম্রুতা সুভাষ। ‘সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হয়রানির ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি।

অম্রুতার অভিযোগ প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে। তবে তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী। কেবল এটুকুই বলেছেন, এক নামকরা প্রযোজকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

পুরোনো সেই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে। পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক।’

সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, ‘এইমাত্র আপনি কী করলেন? এটা কী ধরনের ব্যবহার?’ তারপর নাকি সেই প্রযোজক এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা।

ফের প্রশ্ন করেন, ‘এটা আপনি কী করেন?’ অম্রুতার গলার আওয়াজ শুনে সবাই চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, তিনি নাকি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিয়েছেন।

এই উত্তর শুনে আরও রেগে যান অম্রুতা। তিনি বলেন, ‘সেটা আপনাকে দেখতে হবে না। সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার?’

আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। এ ঘটনায়ও আরেক প্রযোজকের কথা উল্লেখ করেছেন অম্রুতা। তিনি নাকি প্রতিদিন রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন।

প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে জবাব দিয়েছিলেন তিনি। অম্রুতা একদিন সবার সামনে বলেছিলেন, ‘স্যার, আপনি আমার বাবার বয়সী।

এভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন? কী সমস্যা আপনার?’ সেই প্রযোজকের চোখে চোখ রেখে কথাগুলো বলেছিলেন অভিনেত্রী।

অম্রুতার এই সাক্ষাৎকারে প্রকাশ্যে আসার পর অনেকে অনুসারীই তার সাহসের প্রশংসা করেছেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *