Uncategorized

চান্দগাঁও রিভার প্যালেস আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার রিভার প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাত দেড়টার দিকে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে জিন্টু দাস (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার আহামদুল হকের ছেলে মো. রায়হান (২৬), পাহাড়তলী থানাধীন অলঙ্কার বাসনতি এলাকার বাসিন্দা তিস্তাই ইসলাম আসমা (২৪) ও চান্দগাঁও মোহরা এলাকার কাজিরহাট এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৩৫)।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *