Uncategorized

কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদে রাজবাড়ি ঘাটে সাঁতরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে।

পরে বেলা একটার দিকে রাজবন বিহার ও রাজবাড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় দীপেনের অবস্থান চিহ্নিত করেন তাঁরা। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বনবিহার ঘাটে নিয়ে আসা হয়।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে দীপেন রাজবাড়ি ঘাট এলাকায় সাঁতরাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনছারী বলেন, ‘গতকাল প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হয়।

আজ দ্বিতীয় দিনের অভিযানে ঘণ্টাখানেকের মধ্যে দীপেনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। বেলা ১টা ৫ মিনিটে আমরা অভিযান সমাপ্ত করি।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *