Uncategorized

আজ রাত ১০টা পর্যন্ত চট্টগ্রামের কিছু ব্যাংক খোলা থাকবে

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে তাই আজও ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও কোরবানির পশুর হাটের আশেপাশের ব্যাংক শাখা ও উপশাখাগুলো আজ শুক্রবার (৬ জুন) রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনা অনুযায়ী ব্যাংকের এই শাখা ও উপশাখাগুলো খোলা রাখা হচ্ছে। গত ৩ জুন থেকেই এই নির্দেশনা পালন করে আসছে ব্যাংকগুলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোতে ব্যাপকসংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়।

তাই হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ব্যাংকিং সহায়তা দেওয়া জরুরি।

ঢাকা উত্তর সিটির আওতায় যেসব হাটে এই সুবিধা থাকবে তার মধ্যে রয়েছে—উত্তরা দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা, মিরপুর গাবতলী, মোহাম্মদপুর বছিলা, খিলক্ষেত বনরূপা ও পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট।

ঢাকা দক্ষিণ সিটির আওতায় রয়েছে—লেদার টেকনোলজি ইনস্টিটিউট এলাকা, শাহজাহানপুর খিলগাঁও রেলগেট, পোস্তগোলা, দনিয়া কলেজ, সাদেক হোসেন খোকা মাঠ, ধোলাইখাল, রহমতগঞ্জ, কদমতলী, কমলাপুর ও আমুলিয়া আলীগড় মডেল কলেজ এলাকা।

অন্যদিকে চট্টগ্রামে এই সুবিধা দেওয়া হবে শুধুমাত্র সাগরিকা পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোতে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *