Uncategorized

ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ দুজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের জেলার পুরাতন মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী রহিমা বেগম (৩০) ও একই উপজেলার বৃদ্ধ জামাল উদ্দিন (৭০)।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক দুপুরে পুরান মুকসুদপুর এলাকায় পথচারী রহিমা বেগম, জামাল উদ্দিনসহ ৪ জনকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান।

এসময় জামাল উদ্দিনসহ আরো তিনজন আহত হন। সংকটজনক অবস্থায় জামাল উদ্দিনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ জামাল উদ্দিনের মৃত্যু হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, বালুর ট্রাকের ধাক্কায় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরেকজনকে হাসাপাতালে নেওয়ার পরে মারা যান।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *