কক্সবাজার

বালুভর্তি ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল টমটম চালকের

কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি দ্রুতগতির ডাম্পার গাড়ির ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে কয়েকজন যাত্রী।

গতকাল সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম মো. শরিফ উল্লাহ (২৪)। সে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকার (কিসমত আলী পাড়া) মোহাম্মদ ইসমাইলের ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান-ইজিবাইকটি ডুলাহাজারা স্টেশন থেকে যাত্রী বোঝাই করে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিল।

ইজি বাইকটি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে বালুভর্তি দ্রুতগতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ইজিবাইক চলক ও কয়েকজন যাত্রী।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইক চালক।

চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান-খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *