উপজেলা

চট্টগ্রামে আস্ত `বাস’ চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করা একটি আস্ত “বাস” চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সোমবার (৭ জুলাই) এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন বাসটির মালিকের ভাই কাজল দে।

তিনি জানান, আমার ভাই রুবেল দে পেশায় একজন বাস চালক। অন্যান্য দিনের মতোই গত রবিবার রাতে তার নিজস্ব মালিকানাধীন বাসটি (চট্টগ্রাম ছ-১১-২০৮৪) কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করে বাড়িতে চলে যায়।

পরদিন সোমবার (৭ জুলাই) সকালে সেখানে পৌছে দেখেন বাসটি নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর থানায় বাস চুরির মামলাটি করা হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আস্ত বাস চুরির বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। চোর শনাক্ত করে বাস উদ্ধারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *