জাতীয়

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাকে গণহত্যার দায়ে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসির এই গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশু-সহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, গোটা বিশ্বে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বানকে আরও জোরালো করে তুলবে। তাকে এই গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও লেখেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তার কোনও রেহাই নেই- না তার, না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *