চট্টগ্রাম

কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড)র একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ জুলাই) বেলা ২টা ৫১ মিনিটের দিকে ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ শুক্রবার বেলা ২টা ৫১ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *