বিনোদন

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী

জনসমক্ষে এক বার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন দর্শকদের মন জয় করা ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা।

ওই গণমাধ্যমর সাক্ষাতকারে ফাতিমা কথায়, এক ব্যক্তি তাঁকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাঁকে আঘাত করে বসেন।

ফাতিমার ভাষায়, ‘আমি ওকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল। কিন্তু ও এত জোরে আমাকে মারে যে আমি একেবারে মাটিতে পড়ে যাই।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখ অভিনীত নতুন সিনেমা ‘মেট্রো…ইন দিনো’।

সিনেমার প্রচার উপলক্ষে হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানান, ঘটনাটি তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। ‘ঘটনার পর আমি আরও সাবধান হয়ে যাই।

বুঝতে পারি, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, সেটাও ভাবতে হয় আমাদের।’ বলেন তিনি। অভিনেত্রী আরও যোগ করেন, ‘এটা এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা যে ভাবতেই শিউরে উঠি।’

ওই সাক্ষাৎকারে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ফাতিমা।

অভিনেত্রী জানান, করোনা মহামারির সময়ে মাস্ক পরে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন তাঁর পিছু নিয়েছিলেন এক টেম্পোচালক।

ফাতিমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলেন তিনি। বাড়ির গলিতে প্রবেশ করা পর্যন্ত ফাতিমার পিছু নিয়েছিলেন ওই টেম্পোচালক।

বলে রাখা ভালো, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাচী ৪২০’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে বলিউড অভিষেক হয় ফতেমার। এরপর অভিনয় করেছেন একগুচ্ছ সিনেমায়।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ সিনেমায় ভারতীয় কুস্তিগির গীতা ভোগাত এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *