Uncategorized

অস্ত্রের মুখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সদস্যরা।

অপহৃত দুজন হলেন- হোয়াইক্যংয়ের বালুখালীর আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদী বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা।

বলেন, ‘বুধবার প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যান। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহাফুজুর বলেন বলেন, ‘আরাকান আর্মির কারনে জেলেরা খুব আতঙ্কের মধ্য আছেন। প্রায় সময় নাফনদী থেকে জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’

উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নাফ নদীর ওই এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে রাত ১০টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেয়া হয়নি। তারপরও এটা নিয়ে বিজিবি কাজ করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *