চট্টগ্রাম

চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে ভিত্তি প্রস্তর স্থাপনে শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মাতা মোছা. কহিনুর আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খানসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।

উল্লেখ্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়।

বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় একইভাবে চট্টগ্রামে নির্মিতব্য এই শহিদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *