চট্টগ্রাম

চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় দেবর রবিন ওরফে রনির ছুরিকাঘাতে ভাবি ফেরদৌস আরা (৪০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার মধ্যরাতে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী এবং মরহুম আবু বক্করের পুত্রবধূ।

পুলিশ জানায়, স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে উত্তেজনা চলছিলো।

ঘটনার দিন তা চরমে পৌঁছালে ঝগড়ার একপর্যায়ে ভাবি ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর রবিন ওরফে রনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য জানান, ঘটনার পর অভিযুক্ত দেবর রনি পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

তাছাড়া নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *