Uncategorized

বাঁশখালীর উত্তর জলদীতে আগুনে ৪‌ বসতঘর পুঁ‌ড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডস্থ উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া শেষ করে ঘুমিয়েছিলেন বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রবীন্দ্র বড়ুয়ার পরিবার। রাত সাড়ে ১১টার দিকে বসতঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা।

আগুন নির্বাপণের চেষ্টা করলেও মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে দমকম কর্মীদের একটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই প্রিয়তম বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, বাবলু বড়ুয়া, ঋতু বড়ুয়া, সুনীল বড়ুয়ার ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাত ১২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান এ কর্মকর্তা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ত্রিশ কেজি করে চাউল এবং নগদ অর্থসহায়তা দেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *