চট্টগ্রাম

চট্টগ্রামের টাইগারপাস মোড়ে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগার পাস মোড়ে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তোফায়েল আহমেদ বাপ্পী (৩২)। সে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাইগারপাস মোড়ে দ্রুতগতিতে আসা চট্ট মেট্রো-১৭-২৭-৫২ নাম্বারের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক চালক তোফায়েল আহমেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, টাইগার পাস মোড়ে বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *