উপজেলা

আনোয়ারায় অস্ত্র গুলি ও নগদ টাকা মিলল পুকুর ঘাটে,গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নস্থ ১নং মুসলিম রেঞ্জারের বাড়ি নামক এলাকার একটি পুকুর ঘাট থেকে দুটি অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপন সোর্সের তথ্যমতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় আব্দুল মজিদ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মজিদ বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ সকালে মুসলিম রেঞ্জারের বাড়ি নামক এলাকার একটি পুকুর ঘাটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুকুর ঘাটে কৌশলে লুকিয়ে রাখা একটি দেশিয় এলজি, একটি তুরস্কের তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *