কক্সবাজার

চকরিয়ায় চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’ করা সে চোর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবুল কালাম প্রকাশ পারভেজ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। সে বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকে।

আবুল কালাম চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায়ও ভাড়া বাসা থাকতে পারে ধারণা করছে পুলিশ। তাছাড়া সে একাধিক বিয়ে করেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত সোমবার ১৫ (জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাড়া বাসার নিচতলায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়ে ঘরে ঢুকে এক অজ্ঞাতনামা যুবক। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট।

ঢুকেই তিনি ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।

পরে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় অভিযুক্ত কয়েকজন আসামির সাথে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। চুরি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পরে তার মোবাইল কল লিস্ট ধরে এবং ভিকটিম ছবি দেখে আবুল কালাম পারভেজ নামে আরও একনজকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ

সব মামলার কারণে গ্রেপ্তার এড়াতে একাধিক বিয়ে ও চকরিয়া এবং লামার ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। সবশেষ বুধবার রাতে তাকে আটকের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *