আইন ও আদালত

স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের ছেলে।

আদালতের সহকারী পিপি মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে রাশেদ।

গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল। তিনি ছিলেন রামুর কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাে পাড়ার মৃত আবুল খায়েরের মেয়ে।

ঘটনার পর নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত রায়ে বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাশেদকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *