Uncategorized

বোয়ালখালীতে ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুদ্দিন গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুদ্দিন চৌধুরীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুদ্দিন ওই ওয়ার্ডেরই বাসিন্দা।

সাইফুদ্দিন ছাত্র-জনতা আন্দোলনের হামলার মামলার আসামি জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে টিম বোয়ালখালী।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *