Uncategorized

লোহাগাড়ায় একটি গ্যাসগান ও ১৭টি গ্যাসসেল উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি গ্যাসসেল উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ তেলি পাড়ার নাজির হোসেনের বাড়ির পাশ থেকে এসব গ্যাসগান ও গ্যাসসেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে থানা পুলিশের একটি টিম নিয়ে তেলি পাড়ার নাজির হোসেনের বাড়িতে যায়।

সেখানে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্যাসগান ও গ্যাসসেলগুলো। পরে সেগুলো উদ্ধার করা হয়।

ওসি বলেন, এগুলো সরকারি সম্পত্তি, ধারণা করছি এগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র। এ ব্যাপারে যাচাই-বাচাই করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *