পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *