চট্টগ্রাম

চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে মো. মোবারক হোসেন (২৪) ও মো. তারেক হোসেন (১৯) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সোর্সের তথ্যমতে মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোবারক হোসেন বাকলিয়ার বড় কবরস্থান হাজী আব্দুল মালেকের বাড়ির মৃত দোস্ত মাহমুদের ছেলে এবং তারেক হোসেন একই এলাকার ভোলা গাজীর বাড়ির মৃত ইয়াকুবের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *