উপজেলা

চট্টগ্রামে লরির ধাক্কায় বাইক আরোহী ২ যুবকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় মোটর সাইকেলের আরোহী ২ যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটের চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আব্দুল মালেক মানিকের ছেলে মো. আরিফ (২৫) ও একই এলাকার মৃত হাছি মিয়ার ছেলে মো. জুয়েল (২৪)।

তারা দুজনই ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কোরবান আলী সাহেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন দুই বন্ধু। এ সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতির মুসকান কোম্পানির একটি তেলবাহী ভাউচার তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।

নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন ও জুয়েল ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উল্টোপথে মোটর সাইকেল নিয়ে যাবার সময় তেলের বাউচারের ধাক্কায় দুই জন নিহত ও আরো একজন আহত হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *