উপজেলা

সাপের কামড়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত

বিষধর সাপের কামড়ে মারা গেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মুহাম্মদ আরমান তালুকদার (১৮)।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার নিজ বাড়িতে সাপের কামড়ে আহত হয় আরমান। তার বাবার নাম জহির আহমেদ।

প্রতিবেশিরা জানান, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিল।

দিবাগত রাত ১টার দিকে জানলার পাশে দাড়ালে তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি।

এক পর্যায়ে ক্ষত স্থানে রক্ত পড়তে থাকে এবং আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে স্বজনরা তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো.শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *