কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আটক ২০

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত আন্দোলনকারী শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষকদের লাঠিচার্জ করে পুলিশ। এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়ে উখিয়া হাসপাতালে ভর্তি হয়েছে।

তাছাড়া আন্দোলনে নেতৃত্বদানকারী শহিদুল ইসলাম শামীম ও সুজন রানাসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। জিনিয়া শারমিন রিয়া নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককেও পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বুধবার সকাল থেকে আন্দোলনে যোগ দিতে সড়কে নেমে আসেন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা।

এ সময় অভিযোগ উঠেছে, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং এক শিক্ষককে হেফাজতে নেয়। এতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

বারবার আশ্বাস দিলেও সমাধান না মেলায় তারা সড়কে নেমে আসেন। সর্বশেষ আজকের ঘটনায় পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *