উপজেলা

ভুজপুরে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগষ্ট) রাতে উপজেলার ভূজপুর থানাধীন কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবে-৭।

গ্রেপ্তার আসামির নাম মো. ওবায়দুল হক। সে ভূজপুর থানার হরিনাকুল গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

আজ বুধবার বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা ( নং-০২(০৫)১৮ ) রয়েছে। উক্ত মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *