রাজনীতি

সিস্টেমটা বদলাতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, আমাদের কাঠামোটা সংস্কার করা দরকার। কাঠামোটা বদলাতে হবে।

গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা লাগাবো বেগুন গাছ, আসা করবো কমলালেবু তা তো হবে না। আমাদের সিস্টেমটা পরিবর্তন করতে হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৫২ বছরে একটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে সব ঠিক করে ফেলবো, এমন কিছু আমি মনে করি না।

বিচ্ছিন্নভাবে জোড়া তালি দিয়ে কিছু করা যায় না। কিছু করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য ‍ও চিন্তা দরকার। রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে এবার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সংকটের অন্যতম কারণ হলো দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। ধীরে ধীরে এটা আরও খারাপের দিকে গেছে।

তিনি বলেন, বাংলাদেশে সংসদ সদস্যদের আইন প্রণয়ন করার কথা। সেই জায়গায় তিনি কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে তা নিয়ে পড়ে থাকেন।

তিনি বলেন, আমাদের সমাজে যে বৈষম্য, শোসন—এগুলো ঠিক করার একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা ব্যবহার করে আমরা আমাদের যেন লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *