বিনোদন

শুটিং চলাকালেই সহকারী পরিচালকের মৃত্যু

ইতালির ভেনিসে শুটিং সেটেই শেষ হলো জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলার জীবন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

প্রতিবেদন অনুযায়ী, ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে পঞ্চম সিজনের একটি দৃশ্যের প্রস্তুতি চলছিল। তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বোরেলা। চিকিৎসক ডাকা হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, এমিলি ইন প্যারিস পরিবারের একজন মূল্যবান সদস্যকে হারিয়ে আমরা শোকাহত। এই দুঃসময় তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।

এদিকে সম্প্রতি নেটফ্লিক্স প্রকাশ করেছে সিরিজটির পঞ্চম সিজনের প্রথম লুক। লিলি কলিন্স অভিনীত এ মৌসুম মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

এতে আরও আছেন ফিলিপাইন লেরয়-বিউলিউ, অ্যাশলি পার্ক, লুকাস ব্রাভো, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌরি, উইলিয়াম আবাদি, লুসিয়েন ল্যাভিসকাউন্টসহ আরও অনেকে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *