উপজেলা

পটিয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপেজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রোভার স্কাউটের সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্কাউট টিমের সদস্য মো. তাজবীর জানায়, স্কাউটের একটি টিম গাছবাড়িয়া কলেজে যাওযার পথে দেখতে পান পটিয়ায় সড়কের পাশে এক যুবক পড়ে রয়েছে। পুলিশ কিংবা কেউ উদ্ধার করতে এগিয়ে না আসায় তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে সে কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *