উপজেলা

র‌্যাবের পৃথক অভিযানে ফেনীর সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

ফেনী জেলা সদর ও চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফেনী থানায় দায়েরকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় এবং রাত সাড়ে ১১টার সময় গরীর কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের একজন হলেন, ইউনুছ নবী বাবু (২০)। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লাঠিয়াল পাড়া এলাকার বাসিন্দা বাহার উদ্দিনের ছেলে। তিনি ফেনী সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ১০(ক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

অপরজন হলেন, নুরুল আফছার (৩১)। সে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। নুরুল আফছার সন্দ্বীপ থানায় দায়েরকৃত (ধারাঃ-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০) মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামী।

আজ বুধবার সকালে দুজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে র‌্যাব থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *