Uncategorized

ভারত–পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়েছে ঢাকার শেয়ারবাজারে

ভারত ও পাকিস্তান যুদ্ধের জেরে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার (৭ মে) সকালেই বড় দরপতন হয়েছে।

লেনদেন প্রথম ১০ মিনিটের মধ্যে প্রধান সূচক ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। পতনের ধারা অব্যাহত রয়েছে।

আজ দিনের প্রথম ১০ মিনিটের লেনদেনে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ; ডিএসইএসের পতন হয়েছে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।

এদিন সকালে লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড; দ্বিতীয় স্থানে আছে এনআরবি ব্যাংক, তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড।

আজ সকালে প্রথম কয়েক মিনিটে দাম বেড়েছে মাত্র ৯টি শেয়ারের; দাম কমেছে ৩৩৪টি শেয়ারের; অপরিবর্তিত আছে ১৪টি শেয়ারের।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *