দেশজুড়ে

বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল রাবি শিক্ষার্থী ফাহমিনের প্রাণ

সড়ক দুর্ঘটনায় ইফতেখার ইসলাম ফামিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তার মৃত্যু হয়।

ইফতেখার ইসলাম ফামিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা হাসপাতালে আসি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহমিন তার বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে দাঁড়ালে সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় ফাহমিনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *